পঞ্চগড়ে "প্রতিটি দুয়ারে আমরা" ৩১ দফা প্রচারণা চালাচ্ছেন ফরহাদ হোসেন আজাদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।
আজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসম্পৃক্তামুলক নতুন কর্মসূচি "প্রতিটি দুয়ারে আমরা" এর শুভ উদ্বোধন করেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় বাড়িতে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে"প্রতিটি দুয়ারে আমরা”কর্মসূচির বার্তা পৌঁছে দেন।
আজ সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশের সংসদীয় আসন পঞ্চগড়-২ এর ধানের শীষের প্রার্থী দেবিগঞ্জ পৌরসভায় ওয়ার্ড গুলোর পাড়া মহল্লায় সারাদিন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন ফরহাদ হোসেন আজাদ।
এই কর্মসূচির আওতায় বিএনপির ৩১ দফা পরিকল্পনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য অঙ্গীকারগুলো লিফলেট মাধ্যমে তুলে ধরা হচ্ছে,সাধারণ মানুষের জনগণের কাছে।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন এলাকা ভিত্তি টিম গঠন করা হয়েছে,যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
এ বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, গত ১৭ বছর আমরা সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারিনি। এবার "প্রতিটি দুয়ারে আমরা” কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো জানছি এবং আমাদের কর্মসূচি তাদের সামনে তুলে ধরছি।
আপনার মতামত লিখুন :