এবারের জাতীয় সংসদ আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল : অস্থায়ী রাষ্ট্রপতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অতীতের অনেক জাতীয় সংসদ ও নির্বাচন দেশের জন্য বিড়ম্বনার কারণ হলেও বর্তমান জাতীয় সংসদ তাঁর দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

বুধবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, জুলাই যোদ্ধারা যে স্বপ্ন, আদর্শ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান দায়িত্ব বর্তমান জাতীয় সংসদের। তিনি বলেন, দেশের মানুষ এই সংসদের প্রতি অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং অতীতের যেকোনো সংসদের তুলনায় গুণগত মানে এটি অনেক উৎকৃষ্ট বলে তাঁর বিশ্বাস।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শনের মাধ্যমেই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। দীর্ঘ ১৬ বছরের নিরন্তর সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, যা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা এবং জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের স্থায়ী প্রেরণায় পরিণত করাই এখন সবার অঙ্গীকার হওয়া উচিত।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ