হামে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ও উপসর্গে হাজারো রোগী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত ও উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ৫২৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
একই সময়ে মোট ৪১ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৬ হাজার ৬৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
আপনার মতামত লিখুন :