ঈদ সামনে রেখে রেমিট্যান্সে রেকর্ড গতি, বেড়েছে ৪১ শতাংশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

গত বছরের একই সময়ের তুলনায় এবছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১ দশমিক ৩১ শতাংশ। গত বছর মে মাসের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসীদের পাঠানো অর্থে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।

শুধু মে মাস নয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সামগ্রিক চিত্রেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ১০ মাস ২৩ দিনে, অর্থাৎ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার বা ৩২ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলার বা ২৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, উৎসবকেন্দ্রিক চাহিদা, প্রণোদনা সুবিধা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধির ফলেই রেমিট্যান্সে এই শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ