এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা, যা জুনের জন্য কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এসব উপাদানের মাসিক মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য বা সিপি নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে এবং আমদানিকারক কোম্পানিগুলোর ইনভয়েস মূল্য ও পুরো মাসের জন্য ডলারের গড় বিনিময় হার হিসাব করে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ