ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মামলার দুই দিনেও অধরা অভিযুক্তরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার, কমলনগর  (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে এক তরুণীকে অচেতন করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। তবে মামলা দায়েরের দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই চর ফলকন এলাকার একটি অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ওই তরুণী। এরপর তাকে অচেতন করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী লক্ষ্মীপুর সদর উপজেলার চরজাগলা ইউনিয়নের বাসিন্দা। তিনি কমলনগর বাজারের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।

পরিবারের দাবি, ঘটনার সময় ভিডিও ধারণ করা হয় এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ঘটনার পর কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ