সিলেট ত্যাগ করছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট সংবাদদাতা :

শত বছরের পুরোনো প্রচলিত রীতির “রহস্য উন্মোচনের” পর আজ রাতেই সিলেট ত্যাগ করছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তার স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (২১ জুন) রাতেই ডিসি সারওয়ার আলমের সিলেট ছাড়ার কথা রয়েছে।

এর আগে রোববার (২০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে তার উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় প্রায় শতবর্ষ পুরোনো রীতির বাইরে গিয়ে প্রশাসনের উপস্থিতিতে দানের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়।

প্রকাশ্যে গণনার পর জানা যায়, মাজারের দানবাক্স ও তিনটি ডেগ থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা, ৭ আনা সোনা এবং বিদেশি মুদ্রা পাওয়া যায়। প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এবং অনেকে ডিসি সারওয়ার আলমের প্রশংসা করেন।

সাঈদা পারভীন জানান, সংগ্রহ করা অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা একটি অ্যাকাউন্টে জমা রাখা হবে এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ডিসি সারওয়ার আলমের বিদায়ের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ