প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁও এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় উঠে আসে।

এদিন ঢাকায় অবস্থানকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান হাকান ফিদান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ