গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজন হলে ম'রদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

১৯ জুলাই শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মা*রা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে বাকি নিহ'তদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ