ডেস্ক নিউজ :
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের ৮ জানুয়ারি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেখানে আগেই উপস্থিত হন তার বড় ছেলে বাংলোদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও উপস্থিত হন খালেদা জিয়াকে স্বাগত জানাতে।
ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বেরিয়ে এলে বিমানবন্দর প্রাঙ্গণে খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাত হয়। এ সময় তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। পূত্রবধু জুবাইদা রহমানের সঙ্গেও খালেদা জিয়ার বিশেষ মুহূর্ত ধরা পড়ে।
পরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর থেকে নিয়ে যান যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে।
আপনার মতামত লিখুন :