বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়, ‘মিথ্যা কথা ছড়াবেন না’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মৌনী রায়-এর সংসার ভাঙনের গুঞ্জন ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, স্বামী সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। এমনকি চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে বলেও দাবি করেন অনেকে।

গুঞ্জনের সূত্রপাত হয় সামাজিক মাধ্যমে কিছু পরিবর্তন ঘিরে। মৌনী নিজের প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দেন। পাশাপাশি তিনি আর স্বামীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণও করছেন না। অন্যদিকে সুরজ নাম্বিয়ার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এরপর থেকেই জল্পনা আরও বাড়তে থাকে।

এদিকে অভিনেত্রী দিশা পাটানি-ও নিজের অনুসরণ তালিকা থেকে সুরজকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন নেটিজেনরা। এরপরই সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির গুঞ্জন ছড়িয়ে পড়ে। পাশাপাশি সুরজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।

তবে বিচ্ছেদের বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন মৌনী রায়। তিনি বলেন, “আমি সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। আমি অনুরোধ করছি, মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।”

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি—দুই রীতিতেই বিয়ে হয়েছিল মৌনী ও সুরজের। দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে তারা সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তবে হঠাৎ করেই সম্পর্ক ভাঙনের গুঞ্জনে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এখন এই জল্পনার শেষ কোথায়, সেটিই দেখার অপেক্ষা।

সূত্র : এনডিটিভি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ