দেশের রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশের রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও একই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে, রাজধানী ছাড়াও গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে।
এর আগে, সন্ধ্যায় যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন।
আপনার মতামত লিখুন :