রাষ্ট্রপতি পদে ফখরুলের মনোনয়ন, নতুন নেতৃত্বের পথে বিএনপি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

ঘোষণার সঙ্গে সঙ্গে রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভা এবং জাতীয় সংসদের সদস্যপদ থেকেও তার পদত্যাগের বিষয়টি জানা গেছে। ফলে দলের মহাসচিব, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য, এই তিনটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক বিএনপি নেতা ও এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জোটের নেতারা নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন। একই দিনে বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

একাধিক প্রার্থী থাকায় প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদের সদস্যরা সংসদ অধিবেশন কক্ষে ভোট প্রদান করবেন।

তবে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল শুধু বিএনপির মহাসচিব হিসেবেই নয়, দলটির কঠিন সময়ের অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবেও পরিচিত। রাজপথের আন্দোলন, সাংগঠনিক নেতৃত্ব এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি দলের ভেতরে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে সক্রিয় দলীয় রাজনীতি থেকে তার বিদায় ঘটবে, যা বিএনপির সাংগঠনিক রাজনীতিতেও নতুন অধ্যায়ের সূচনা করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ