কক্সবাজারে বোটডুবি, নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে বোটডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজারসংলগ্ন উপকূলে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় ভ্রমণের সময় বোটডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফ (১৩)কে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি বোট নিয়ে সাগরপথে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালীর কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হন। এরপর থেকে পরিবারটি কোস্টগার্ডের হেফাজতে ছিল বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোস্টগার্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ