অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, সরাতে হবে দলীয় লোকদের : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল বলেন, সচিবালয়ের থেকে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু করতে বিচার বিভাগ এবং জেলা প্রশাসনের মধ্যে থাকা দলীয় লোকদেরও সরাতে হবে। পাশপাশি পুলিশের নিয়োগ ও পদোন্নতি নিরপেক্ষ লোকদের দিতে হবে। 

মির্জা ফখরুল ই আরও বলেন, অন্তর্বর্তী সরকারকেও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এজন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদেরকেও অপসারণ করতে হবে।  

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ