বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর মানুষের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই সরকারের এ পুনর্বাসন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং চলমান সরকারি সহায়তা কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ