সুনামগঞ্জের মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে আটক ১৫, আতঙ্কে-উৎকন্ঠায় সাধারণ মানুষ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আব্দুল আউয়াল মিছবাহ, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের সবচেয়ে ছোট উপজেলা মধ্যনগরে চলমান ডেভিল হান্ট–পেইজ ২ অভিযানে গত  ১৫ দিনে ১৫ জন আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। হঠাৎ ব্যাপক পুলিশি তৎপরতায় এলাকাবাসী পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গভীর রাত ও ভোরে অভিযান পরিচালনার কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতংক বেড়েছে। 

এলাকাবাসী জানান, প্রকৃত ডেভিল ও আওয়ামী লীগের উল্লেখ যোগ্য নেতারা ধরা  ছোঁয়ার বাহিরেই আছে সাধারণ কর্মীরা হয়রানির শিকার হচ্ছে এবং ধরা পরতেছে, তাছাড়া এমন অভিযানের সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিপক্ষ সুযোগ নেয়। 

পুলাকান্দার ডিজেল ব্যবসায়ী  যুবলীগ কর্মি আজাদ ও দুগনূই  গ্রামের  ক্ষুদ্র ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজ এর গ্রেফতার প্রসঙ্গে ব্যবসায়ী আবুল কালাম ও পল্লী ডাক্তার আব্দুল মজিদসহ অনেকেই বলেন- আজাদ ও সিরাজ বিগত আওয়ামী লীগের আমলেও এখানে ক্ষুদ্র পরিসরে ব্যবসা করতো সাধারণ ভাবেই জীবন যাপন করতো কখনো ক্ষমতার অপব্যবহার করেনি তাদের গ্রেফতারে আমরা আতংকিত এবং দুঃখিত। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো বিগত সরকারের আমলে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে গ্রেফতার করুন।

মধ্যনগর বি পি স্কুল অ্যান্ড কলেজের প্রভাসক ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা  গোলাম  জিলানী  বলেন- আইনের শাসন প্রতিষ্ঠিত হউক এবং দুর্বৃত্তরা  গ্রেফতার হউক এটা আমরা চাই তবে প্রতিহিংসার শিকার হয়ে  নিরীহ নির্দোষ নিরাপরাধ কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় পুলিশ প্রশাসন এই  বিষয়ে খেয়াল রাখবেন আশা করি। 

মধ্যনগরের বলরামপুর গ্রামের কৃতি সন্তান সিলেট জজকোর্টের অতিরিক্ত সরকারি কৌসুলি এডভোকেট নাজমুল হোসাইন বলেন, নির্বাচনের পূর্বমুহূর্তে ডেভিল হন্ড পেইজ ২ নামে মধ্যনগরে গত ১৫ দিনে ১৫ জন গ্রেফতারে জনমনে  আতংক বিরাজ করছে। আমার হাতে ৩\৪ জনের  এফায়ার  কপি এসেছে উক্ত এফায়ারে  ধৃত ব্যক্তির নাম না তাকার পরেও সন্দেহ জনক ভাবে গ্রেফতার দেখানো হচ্ছে যা আইন ও মানবিকতারে  সুস্পষ্ট লংঘন, এই বিষয়ে থানা কতৃপক্ষের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ রইল "।

সুনামগঞ্জ জেলা বি এন পি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনে  ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, মধ্যনগর একটি ছোট  উপজেলা  কিন্তু অন্যান্য উপজেলা থেকে গ্রেফতারের সংখ্যা অনেক বেশি। প্রকৃত ডেভিল ব্যতীত কোন সাধারণ নাগরিক  যেন হয়রানির  শিকার না হন প্রশাসনের প্রতি  এটা আমার    আহ্বান।

সুনামগঞ্জ জেলা জামাতের আমীর ও সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী উপাধক্ষ্য মাওলানা তোফায়েল আহমদ খান  বলেন ---- শুধু মধ্যনগর নয় কোন উপজেলাতেই নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হউক এটা আমাদের কাম্য নয়, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের  রাজনীতি করি না এবং তা সমর্থনও করি না। নতুন ওসি সাবের প্রতি আহবান তাকবে কোন  নিরীহ, নির্দোষ  নাগরিক যেন হয়রানির শিকার না হয়।

নাম  প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  জানান, আমাদের এলাকার আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সুযোগ নাই, কোথায় ডেভিলরা একত্রিত হয়ে মশাল মিছিল, সভাসমাবেশ করবেনা কারণ আওয়ামী লীগের সুবিধা ভোগিরা এলাকা ছাড়া। 

তারা বলেন অপরাধ দমন অবশ্যই দরকার, কিন্তু  হঠাৎ করে এতগুলো গ্রেফতারে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- এই বিষয়টি নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাবুদ্দিন শাহীন   জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যেই দেশব্যাপী চলমান ডেভিল হান্ট– পেইজ- ২ অভিযানের অংশ হিসাবেই মধ্যনগরেও  অভিযান  পরিচালনা করা হচ্ছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে  এই অভিযান চলমান তাকবে। গ্রেফতারকৃত সবাই তালিকা ভুক্ত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ