ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে : প্রেস সচিব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নেত্রকোনা সংবাদদাতা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জোরালোভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরো দৃঢ় করতে হবে।

শফিকুল আলম বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম আমাদের অন্যতম সহযোগী শক্তি। 

সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতা পেশার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

প্রেস সচিব বলেন, দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে, সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। এবারের নির্বাচন হবে গ্রহণযোগ্য, উৎসবমুখর ও শান্তিপূর্ণ। 

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ