সুন্দরবন দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও নাগরিক সংলাপ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সহ গোটা দেশের পরিবেশ। 

বন রক্ষায় সুন্দরবন দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে বরিশালে মানববন্ধন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।  

সুন্দরবন রক্ষার দাবিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় বরিশাল নগরের অশ্বিনী কুমার (টাউনহল)প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  

মানববন্ধন শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে প্রান্তজন, অ্যাকশন এইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এবং আরোহির যৌথ উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে জলবায়ু পরিবর্তন, ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ