অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে যমুনায় জামায়াতের বৈঠক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে যমুনায় প্রবেশ করেন জামায়াত আমির। এ সময় তার সাথে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর কিছুক্ষণ আগে আরেকটি গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ