প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। দায়িত্ব পালনকালে তার দূরদর্শী নেতৃত্ব ও কর্মদক্ষতা দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।
সাক্ষাতে দেশের নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীর ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :