সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৫০ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৫৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৪ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩১ হাজার ৩৮০ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।

এ সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ২১২ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ