সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কে রাকুল প্রীত সিং, বন বিভাগ দিল ব্যাখ্যা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং তার নতুন সিনেমা “পতি পত্নী অউর ওহ ২”–এর প্রচারণায় গিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন। ভারতের গুজরাটের গির ন্যাশনাল পার্কে প্রচারণার সময় ধারণ করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, রাকুল জঙ্গলের ভেতর হাঁটছেন এবং পাশে সাফারি যানবাহন রয়েছে। এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন—সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামা নিষেধ, সেখানে একজন তারকা কীভাবে এমন সুযোগ পেলেন। অনেকেই বিষয়টিকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ হিসেবে মন্তব্য করেন।

বিতর্কের পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় বন বিভাগ। তাদের দাবি, ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় শুট করা হয়েছে।

বন বিভাগের এক কর্মকর্তা জানান, অভয়ারণ্যের নির্ধারিত সীমার ভেতরে প্রবেশের পর গাড়ি থেকে নামার অনুমতি নেই। তবে ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের অংশে ধারণ করা হয়েছে। ফলে নিয়ম ভাঙার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি তাদের।

তিনি আরও জানান, শুটিংয়ের সময় রাকুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি সফর সম্পন্ন করতে পারেননি এবং নির্ধারিত সময়ের আগেই ফিরে যান।

তবে বন বিভাগের ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামেনি। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে তারকাদের আচরণ সবসময়ই জনসাধারণের নজরে থাকে বলে অনেকে মন্তব্য করছেন।

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন রাকুল। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তার সিনেমা “পতি পত্নী অউর ওহ ২”। এতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান ও ওয়ামিকা গাব্বি। মুদাসসর আজিজ পরিচালিত এই সিনেমাটি ২০১৯ সালের জনপ্রিয় ছবির সিক্যুয়েল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ