টিকা পাওয়ার আগেই ঝরে যাচ্ছে প্রাণ, হামে মারা যাচ্ছে শিশুরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

হামের টিকা নিতে গেলে অনেককে ফেরত দেওয়া হয়েছে, আবার কোনো কোনো শিশুর অসুস্থতার কারণে টিকা দেওয়া হয়নি। পরে আর সেই টিকা নেওয়ার সুযোগও হয়নি। শেষ পর্যন্ত জীবন দিয়েই তার মূল্য দিতে হয়েছে।

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল-এ হামে মারা যাওয়া ৪৭ শিশুর তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শিশুর ৬১ শতাংশের মৃত্যু হয়েছে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই। অর্থাৎ ২৯ জন শিশুর টিকা নেওয়ার বয়সই হয়নি। বয়স হওয়া সত্ত্বেও টিকা পায়নি ১৩ জন শিশু। আর মাত্র এক ডোজ টিকা পেয়েছিল দুইজন। এমনকি এক মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনাও রয়েছে।

দেশে বর্তমানে শিশুদের ৯ ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার বয়স এগিয়ে আনা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

চিকিৎসকদের বক্তব্য, প্রাথমিক পর্যায়ে অনেক মা শিশুর হামের উপসর্গ শনাক্ত করা যাচ্ছে না। ফলে সাধারণ জ্বর ভেবে চিকিৎসা করানো হয়েছে এবং এতে সময় নষ্ট হয়েছে। পরে কাশি বেড়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর অবস্থা গুরুতর হয় এবং সেখান থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র তথ্যমতে, হামে মারা যাওয়া শিশুদের ৫১ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। আর ৪৪ শতাংশের মৃত্যু হয়েছে ৯ মাস থেকে ৪ বছর বয়সের মধ্যে। মৃত শিশুদের অনেকেই অপুষ্টিতে ভুগছিল এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। দুই ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, শিশু ও মায়ের অপুষ্টি, পাশাপাশি শিশুকে বুকের দুধ না খাওয়ানো- এসব কারণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আমরা ছয় মাস পর্যন্ত শিশুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে বলে ধরে নিই, কিন্তু বাস্তবে তা ঠিকভাবে গড়ে উঠছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ