হরমুজে আটকে ‘বাংলার জয়যাত্রা’, ইরানের অনুমতি না মেলায় শারজায় ফেরার নির্দেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যাত্রা শুরু করলেও আবারও অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। সৌদি আরবের বন্দর ছাড়ার প্রায় ৪০ ঘণ্টা পর হরমুজ প্রণালি-র কাছাকাছি পৌঁছালেও সেটি পার হওয়ার অনুমতি দেয়নি ইরান।

জানা গেছে, শুক্রবার সকালে ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তা মেলেনি। বর্তমানে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ