যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতির লঙ্ঘন করে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২ জন। ৯ ফেব্রুয়ারি রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরায়েলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

সুত্র : আল জাজিরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ