পাবনায় ছেলের সামনে বাবা গুলিবিদ্ধ হয়ে নিহত, মোটরসাইকেল ফেলে পালাল দুর্বৃত্তরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :

পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে ছেলের চোখের সামনেই গুলিবিদ্ধ হয়ে হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হোসেন আলী তার ছেলে রোহানকে (১২) মাদরাসায় পৌঁছে দিতে যান। জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে পৌঁছানোর পরপরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিলে তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ