হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৬৮ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯২২ জন।

এর আগে শনিবার একদিনে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৮৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের শনাক্তকরণ ও চিকিৎসাসেবার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ