দেশের বাজারে সোনার দাম বেড়ে ইতিহাসে সব রেকর্ড ভাঙল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের বাজারে টানা পঞ্চমবারের মতো বেড়ে সোনার দামে নতুন রেকর্ড করেছে। এবার সোনার দাম ভরিতে তিন হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৮৩ টাকায়। ২৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

২২ ডিসেম্বর সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দাম আরো বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৯৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৭২৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ