যুগ যুগ ধরে শ্রমিকের ভাগ্য বদলায়নি, বদলেছে শুধু নেতা-নেত্রীর কপাল : জামায়াত আমির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নয়ন হয়নি।

শুক্রবার বিকেল ৩টায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, বামপন্থী দলগুলো শ্রমিক ইস্যুতে আন্দোলন শুরু করলেও তা শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই সীমাবদ্ধ থাকে। আন্দোলন জোরালো হলে তারা নিজেদের প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে পড়ে, কিন্তু শ্রমিকদের প্রকৃত অবস্থার পরিবর্তন হয় না।
তিনি আরও বলেন, সারা বছর শ্রমিক অধিকারের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর করার ক্ষেত্রে অবহেলা দেখা যায়। শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিল্প খাতের অগ্রগতির জন্য এ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ সময় তিনি প্রবাসী শ্রমিকদের দুরবস্থার কথাও তুলে ধরেন। তার অভিযোগ, রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দূতাবাসগুলোর কার্যক্রমের কারণে তাদের ভোগান্তি আরও বাড়ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ