মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতারা।
এর আগে স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিংয়ের বেইজিং তাসিং বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
সরকারি সূত্রে জানা গেছে, এই সফরে মালয়েশিয়া ও চীন-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :