ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর তাহিরপুর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঈদের আনন্দ ভাগাভাগি, নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দিনের শুরুতেই সকাল ৯টায় খেলা শুরু হলে মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো দিনজুড়েই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

টুর্নামেন্টে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ছয়টি দল অংশ নেয়। এর মধ্যে ছিল বিএনপি একাদশ, যুবদল একাদশ, ছাত্রদল একাদশ, কৃষকদল একাদশ, স্বেচ্ছাসেবকদল একাদশ ও শ্রমিকদল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বিএনপি একাদশ ১-০ গোলে যুবদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় যুবদল একাদশ।

আয়োজকরা জানান, মরহুম বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গীকৃত এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম শাহ, যুবদল সভাপতি মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নানু মিয়া, ছাত্রদল সভাপতি রাখাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজন শেষে মাঠজুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং সফলভাবে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ