সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২১৪ রোহিঙ্গা আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী। টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে মালিয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ২১৪ জন রোহিঙ্গা।

৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তথ্য সুত্রে বলা হয়েছে, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত ১টি মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। এ সময় তাৎক্ষণিকভাবে মাছ ধরার নৌকাটির কাছে গিয়ে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকাটিকে থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশুকে পাওয়া যায়।

আইএসপিআর আরও জানায়, ট্রলারটি গতকাল ৭ এপ্রিল মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও আইএসপিআর জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ