সিলেট জেলা স্টেডিয়ামে শেষ হলো তিন দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেট জেলা স্টেডিয়ামে ২২ মে ২০২৬ তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী দিন। সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন ইভেন্টে কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে হবিগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেট জেলা দল হয় রানারআপ। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ জেলা দল এবং রানারআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে সিলেট জেলা দল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে নামাতে পারাই তার কাছে সবচেয়ে বড় আনন্দ। তিনি বলেন, অন্তত এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মাঠে এনে দৌড়াতে ও খেলতে উৎসাহিত করা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, এই তিন দিন শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রেখে মাঠে রাখা সম্ভব হয়েছে, এটিই তার কাছে সবচেয়ে বড় সফলতা। তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোররা ক্রমেই খেলাধুলা থেকে দূরে সরে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাদের এই প্রবণতা থেকে বের করে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোঃ রেজাই রাফিন সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) **মোঃ মাসুদ রানা**সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়ামোদী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক।

খেলার ধারাভাষ্যে ছিলেন সাবেক ফুটবলার সফিউল আলম সাফি, যার প্রাণবন্ত উপস্থাপনায় মাঠের উত্তেজনা আরও বেড়ে যায়।

শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ