প্রধানমন্ত্রীর জাপান সফরে ৭ চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ডলার অনুদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আরও দুটি বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুদান দিতে একটি চুক্তিও করেছে দেশটির সরকার।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়াতে দুই দেশ একমত হয়েছে। এ ছাড়া কৃষি, বনায়ন ও মৎস্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়েও আলাদা একটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে চুক্তি ও সমঝোতার পাশাপাশি বাংলাদেশ ও জাপানের বেসরকারি খাতের মধ্যেও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ