সিলেটে এসএমপি'র বিশেষ অভিযানে ৭৪ জন আটক, ১৫০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট মহানগর সংবাদদাতা :

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অবৈধ পণ্য বহনকারীদের আটক করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিশেষ অভিযানে ৭৪ জনকে আটক করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে সড়ক আইন অমান্য করায় ১৫০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটককৃতরা রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ, ২১ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭২টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির উপ-কমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ