রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা করা হচ্ছে : উপদেষ্টা বশিরউদ্দীন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় বন্ধ থাকা বিমান চলাচল রাতের মধ্যে চালুর চেষ্টা করা হচ্ছে।

১৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথাগুলো বলেছেন।

শেখ বশিরউদ্দীন বলেন, এখানে শুধুমাত্র আমদানি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে, রফতানি কার্গো নিরাপদ আছে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা। স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। আর ক্ষতি নিরূপণ করা এবং একটা কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা।

আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, তবে পুরোপুরি  নির্বাপণ হয়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ