দিরাইয়ের বরাম হাওরে কৃষকদের ধান লুটের অভিযোগ, আতঙ্কে কৃষকরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম :

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের একাংশে কৃষকদের জমির ধান নৌকাযোগে লুটের অভিযোগ উঠেছে। পানি কমতে শুরু করলে ভেসে ওঠা ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাওরের পানি নামতে শুরু করলে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে কৃষকদের অবশিষ্ট ধান কেটে নিয়ে যাচ্ছে।

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল দাস বলেন, “হাওরের অধিকাংশ ধান পানিতে নষ্ট হয়ে গেছে। এর মধ্যেও কিছু লোক এসে কৃষকদের অবশিষ্ট ধান কেটে নিয়ে যাচ্ছে।”

ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, “জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিলেও কেউ কথা শুনছে না।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। পরে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টার দিকে দিরাই থানার একটি পুলিশ দল এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে বরাম হাওরে অভিযান চালায়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় কৃষকরা হাওরে নিরাপত্তা জোরদার, ধান লুটের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ