জিম্বাবুয়ে সফরে টেস্ট দিয়ে টাইগারদের মিশন শুরু, সূচি চূড়ান্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

জিম্বাবুয়ে সফরে আগামী ২৮ জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারের হারারে স্পোর্টস ক্লাব-এ। একই ভেন্যুতে ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি পর্বের লড়াই বসবে বুলাওয়েতে। ১৫ থেকে ১৯ জুলাই কুইন্স স্পোর্টস ক্লাব-এ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)-এর ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত। তার ভাষায়, সব সংস্করণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা রয়েছে। তিনি আরও বলেন, আইসিসি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ের দারুণ পারফরম্যান্সের পর এই সিরিজের মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ দল। সে সফরে কোনো টেস্ট ম্যাচ না থাকলেও হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দুটিই ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। এবার দীর্ঘ বিরতির পর টেস্টসহ পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ