ইরানে হামলায় একদিনে অন্তত ৯৬ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
গতকাল ২ মার্চ সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অন্তত ৯৬ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক। এছাড়াও ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭শ' ৪২ জনে।
নিহতের মধ্যে ১শ' ৭৬টি শিশু রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :