দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণ গেল প্রায় ৭০০ শিশুর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে হামের ভয়াবহতা আরও গভীর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৬৯৮ শিশুর প্রাণহানি ঘটেছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬০৫ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

এছাড়া, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ৪৪২ জন। এই সময়ের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৬ হাজার ৭৮৮ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ