প্রধানমন্ত্রীকে ঘিরে চাঁদপুরে উৎসবের আমেজ, দিনভর একাধিক কর্মসূচি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরে দীর্ঘ ২২ বছর পর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেন। তার আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর চাঁদপুর পৌঁছে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার ‘খোর্দ্দ খাল’ এবং সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সফরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন জানিয়েছে, সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘদিন পর এই সফর চাঁদপুরবাসীর জন্য নতুন উন্নয়নের বার্তা বয়ে আনবে এবং জেলার রাজনৈতিক অঙ্গনেও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ