হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬-এর আওতায় কিশোরগঞ্জের হোসেনপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে কলেজের আঙিনা, শ্রেণিকক্ষ ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, কলেজের অধ্যক্ষ মুসলেউদ্দিন খান, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবদুল ওয়াদুদ, আবুল মোমেনসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ