দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে ৯ শতাধিক গ্রেফতার, সহিংসতায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা-তে অভিবাসনবিরোধী আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় ৯ শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বুধবার (১ জুলাই) পুলিশের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভগুলো বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ হলেও কিছু এলাকায় সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সারাদেশে মোট ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টি মিছিলে বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এসব ঘটনায় গ্রেফতারদের বড় একটি অংশ সরাসরি সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ ছাড়া অভিযানে কয়েকজন অবৈধ অভিবাসীকেও আটক করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে চলমান অস্থিরতা ও হামলার আশঙ্কায় ইতোমধ্যে হাজারো অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
সহিংসতার ফলে এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
আপনার মতামত লিখুন :