দেশজুড়ে স্পিডবোট ভাড়া নতুনভাবে নির্ধারণ করল সরকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা-২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করে নৌপরিবহন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১২ মে) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১১ মে থেকেই নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে। এতে শান্ত ও অশান্ত—উভয় ধরনের নৌ রুটের জন্য কিলোমিটারভিত্তিক এবং রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শান্ত নৌ রুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অশান্ত নৌ রুটে প্রতি কিলোমিটার ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুটভিত্তিক ভাড়ার মধ্যে উল্লেখযোগ্য হলো—আরিচা ঘাট–কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া–কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল–ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, ভৈরব বাজার–নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী–সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা এবং রাঙামাটির বিভিন্ন রুটে সর্বোচ্চ ৮৬০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌ রুটের মধ্যে কুমিরা–গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নম্বর ঘাট–মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)–নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন ভাড়া কাঠামো কার্যকর করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ