দায়িত্বশীলদের বক্তব্যে অনেক সময় বিভাজনের সৃষ্টি হয় : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দায়িত্বশীলদের বক্তব্যে অনেক সময় বিভাজনের সৃষ্টি হয়। তাই বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত।

১৯ ফেব্রুয়ারি বুধবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান, সংগাম ও রাজনৈতিক যাত্রা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্টদের পতনের আন্দোলন সফল করেছেন। এখন সবাই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়।

মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা ধারণা করেছিল ক্ষমতা থেকে তাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তারেক রহমান তখন থেকেই তরুণদের নিয়ে আন্দোলন সাজিয়েছেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদীদের বিচারের পদক্ষেপ এই সরকারকেই নিতে হবে। পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ