সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৮ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে অন্য বিচারপতিদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি।

শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু প্রমুখ। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ