জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে শনিবার সকাল ৭টায়। ১ আগস্ট শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার ওপেন হার্ট সার্জারি করবে।

এদিকে আমিরের সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নেয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। পরে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। শুরুতে রিং পরানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ