দেশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

সভায় জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, প্রধান তথ্য অফিসারসহ বিভিন্ন মন্ত্রণালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

পবিত্র মহররম মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের স্মরণীয় দিন হিসেবে পালন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ