খেলাধুলা ডেস্ক :
দীর্ঘ ২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপের পর ২০১১ বিশ্বকাপেও সহ-আয়োজক হওয়ার কথা ছিল দেশটির। তবে ২০০৯ সালে শ্রীলঙ্কা সিরিজে বিদেশি খেলোয়াড়দের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বেশ কয়েক বছর দেশটিতে কার্যত নির্বাসনে ছিল আন্তর্জাতিক ক্রিকেট।
অবশেষে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। এই আসর উপলক্ষে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমূল সংস্কার করে পিসিবি।
সংস্কারের পর নতুন চেহারায় ফিরেছে স্টেডিয়ামটি। ৮ ফেব্রুয়ারি শনিবার এই মাঠেই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ।
শুক্রবার স্টেডিয়ামটিতে জমকালো এক আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের জার্সি উন্মোচন করা হয়।
আপনার মতামত লিখুন :